বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার


লিয়াকত হোসেন: রাজশাহী
DhakaReport24.com || 2023-06-16 15:17:30
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

রাজশাহী বাঘা উপজেলার ভানুকর এলাকায় গতকাল ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। 

এসময় তার কাছে থেকে ২ টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আটককৃত আসামী হলো, মোঃ মিঠুন প্রামাণিক (২৮)। সে রাজশাহী পুঠিয়া উপজেলা ঝলমলিয়া গ্রামের মোঃ আসলাম প্রামাণিকের ছেলে।

র‍্যাব সূত্রে যানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে 
 বাঘা থানাধীন ভানুকা এলাকায় একজন ব্যাক্তি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর টিমটি ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে।

উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম