রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীস্থ বৃহত্তর রংপুর সমিতি ও রংপুর বিভাগীয় সমিতির সাথে মতবিনিময় সভা করেন। এসময় তিনি ভোট চান তাদের কাছ থেকে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চেম্বার এ্যান্ড কমার্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় রাজশাহীতে বসবাসরত রংপুর অঞ্চলের জনসাধারণ রাজশাহীর ব্যাপক উন্নয়ন কথা তুলে ধরে সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে পুনরায় নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী লিটন বলেন, বিগত দিনে আমি রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়ন থেমে গেলে রাজশাহীর অগ্রযাত্রা ব্যাহত হবে। যা বিগত দিনে অন্য কেউ নির্বাচিত হওয়ার ফলাফল দেখা গেছে। এই ক্ষেত্রে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার বিকল্প নেই। নির্বাচিত হতে পারলে রাজশাহী তথা উত্তর বঙ্গের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে কলকারখানাসহ বিভিন্ন বিষয়ে বলা আছে। এবার আমি সেই কাজগুলো দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতা নিয়ে করতে চাই এবং বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সভায় বৃহত্তর রংপুরবাসীর রাজশাহী থেকে রংপুরগামী ট্রেন ও বাসে এসি চালু ও গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি পূরণে আশ্বস্থ করেন মেয়র প্রার্থী লিটন।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বেগম আকতার জাহান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম