শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


লিয়াকত হোসেন: রাজশাহী
DhakaReport24.com || 2023-06-04 18:27:45
রাজশাহীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর ইউসুফপুর থেকে ৮৬০ পিচ, ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। 

 আটকৃতরা হলেন, মো: ইসমাইল হোসেন (জয়)-২২, সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন চন্ডিপুর এলাকার রেজাউল করিমের ছেলে। অপরজন হলো, কে এম ফয়সাল ইসলাম (২২), সে নাটোর সদর থানাধীন কাফুরিয়া ইউপির দস্তানাবাদ এলাকার মোঃ রাজু আহম্মেদের ছেলে। 

গতকাল চারঘাট উপজেলার ইউসুফ পুর ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ এ দুজনকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই সড়কে চেকপোষ্ট করছিল র‍্যাব-৫ এর একটি টিম। এসময় ইউসুফপুর থেকে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করে।

 তল্লাশি করাকালে মোটরসাইকেল আরোহীদের কাছে ৮৬০ পিচ ইয়াবা ট্যবলেট পাওয়া যায়। 
 আসামীদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন। 
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম