রাজশাহী চারঘাট উপজেলার রাউথা এছারের মোড় এলাকায় গত ৬ মে শনিবার দিবাগত রাত্রী ১ টার সময় ০৩টি ওয়ান শুটারগানসহ একজন কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
আটককৃত আসামী হলো, মো কাজল (২০)। সে রাজশাহী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।
র্যাব সুত্রে যানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে যে চারঘাট থানাধীন রাউথা এছারের বটতলা মোড় এলাকায় ০১ জন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে উক্ত সংবাদের প্রেক্ষিতে তাকে ঘটনাস্থল হতে আটকের পর তার কাছে থেকে অবৈধ অস্ত্র ০৩ টি ওয়ান শুটারগান উদ্ধার করে। উক্ত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম