শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি


স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-05-02 20:24:30
সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৮টি (আট) পরীক্ষা কেন্দ্রে আগামী ৫ই মে ২০২৩ (স্কুল-২ ও স্কুল পর্যায়ে) ও ৬ই মে ২০২৩ (কলেজ পর্যায়ে) পর্যন্ত সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ সালের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৫ই মে ২০২৩ হতে ৬ই মে ২০২৩ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২-এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষাকেন্দ্রসমূহ হলো রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়,  রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ,  রাজশাহী অগ্রণী বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়, রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট।

আরএমপি পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম