শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে মহান মে দিবস পালিত


স্টাফ রিপোর্টার, ঢাকা রিপোর্ট
DhakaReport24.com || 2023-05-01 15:37:30
 রাজশাহীতে মহান মে দিবস পালিত

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে নিয়ে শ্রম দপ্তর ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যেগে মে দিবস পালিত হয়েছে। 

সকালে  জেলা প্রশাসনের উদ্যেগে লক্ষীপুর মোড় থেকে এক র‌্যলি শুরু হয় যা মহানগরীর সিএন্ডবি’র মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এসময় রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা, দিবসটির গুরুত্বতুলে ধরে বক্তব্য রাখেন।

 এছাড়া রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, মহনগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এর উদ্যেগে র‌্যলি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম