শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

ঈদকে সামনে রেখে রাজশাহীর রেশম কারখানাগুলোর কারিগরদের ব্যস্ততা বাড়ছে!


তানজিলা আক্তার - স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-03-24 16:24:15
ঈদকে সামনে রেখে রাজশাহীর রেশম কারখানাগুলোর কারিগরদের ব্যস্ততা বাড়ছে!

ঈদ যতই ঘনিয়ে আসছে রাজশাহীর রেশম কারখানাগুলোতে কারিগরদের ব্যস্ততা ততই বাড়ছে। দিনরাত তৈরি হচ্ছে রেশমের কাপড়। অভিজাত শ্রেণীর মানুষের যেন ঐতিহ্যবাহী রেশমের কাপড় না হলে ঈদই মানায় না। তাই ব্যবস্তা বাড়ছে রাজশাহীর রেশম পল্লীর কারিগরদের।

আর মাত্র একমাস পরেই পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরে সবার মাঝেই নতুন কাপড় কেনার ব্যস্ততা থাকে। তাই রাজশাহীর মানুষের কাছে ঐতিহ্যবাহী রেশমের কাপড় না হলে যেন ঈদ মানায় না। এবার ঈদকে সামনে রেখে ক্রেতাদের পছন্দমতো বাহারি ডিজাইনের কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে রাজশাহীর রেশম পল্লীর কারিগররা।

শোরুম গুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইন, মন কাড়া রংয়ের বৈচিত্রময় পোশক। মেয়েদের সফ্ট সিল্ক, ধুপিয়ান সিল্ক, এনডি সিল্ক, মসলিন সিল্ক, র’ সিল্ক, কাতান সিল্ক রয়েছে। এবার ঈদ স্পেশালের তালিকায় রয়েছে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ী ও থ্রিপিস। আর ছেলেদের রেশমের তৈরি নানা ডিজাইনের পাঞ্জাবী ও ফতুয়া রয়েছে।

শ্রমিক ও কারিগররা বলছেন, ক্রেতাদের বিপুল চাহিদায় কারখানাগুলোতে দিনরাত চলছে  উৎপাদন। যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। শ্রমিক জয়নাল হোসেন বলেন, ঈদের জন্য রেশম কারখানার আমাদের কাজের চাপ অনেক বেড়ে গেছে। আমাদের ছুটি বন্ধ করে অতিরিক্ত কাজ করে অতিরিক্ত মজুরি পাচ্ছি।

রাজশাহী সপুরা সিল্ক মিলস লি: এর ম্যানেজার সাইদুর রহমান বলেন, দিন বদলের সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও এসেছে নতুন নতুন বাহারি শাড়ি, থ্রীপিস, পাঞ্জাবী আর কিছু মসলিনের উপর ডিজাইনপূর্ণ হাতের কাজ করা।

ক্রেতাদের বিপুল চাহিদায় কারখানাগুলোতে দিনরাত চলছে উৎপাদন। যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। ঈদ যত ঘনিয়ে আসবে কারিগরদের ব্যস্ততার সাথে বাড়বে বেচা কেনাও।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম