বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


তানজিলা আক্তার- স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-03-17 12:33:45
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভাগীয় মহানগরী রাজশাহীতে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে আজ সকালে মহানগরীর সিএনবি’র মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ কেক কাটা ও “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রাজশাহী কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

ঢাকারিপোর্ট২৪.কম/তাআ/আরএএম