শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে পানির দাবিতে আদিবাসীদের কলস নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


তানজিলা আক্তার, রাজশাহী- স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-03-15 17:58:00
রাজশাহীতে পানির দাবিতে আদিবাসীদের কলস নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা পৌরসভার আদিবাসী মাহালী পাড়াসহ বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক মানুষের পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আদিবাসী মাহালী বাঁশ বেত উন্নয়ন সংগঠন, বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরাম ও বারসিক’র যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, মাহালী পাড়া বাঁশ বেত উন্নয়ন সংগঠনের চিচিলিয়া হেমব্রোম, বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরামের সভাপতি শাইখ তাসনীম, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলামসহ প্রমুখ।  

বক্তাগণ বলেন, একসময় গ্রাম ও শহরের প্রান্তিক মানুষগুলো প্রাকৃতিক উৎস থেকে পানির ব্যবহার করতো। কিন্তু সেই প্রাকৃতিক উৎসগুলো দিনে দিনে দখল আর নষ্ট হওয়াসহ প্রভাবশালীদের লিজ নেবার কারনে সেখানে প্রান্তিক মানুষ আর পানির অধিকার নিশ্চত করতে পাচ্ছেনা। অন্যদিকে উন্নয়নের ভুল পদক্ষেপের কারনে এই অঞ্চলের ভুগর্ভস্থ পানির স্তর মারাত্বকভাবে নীচে নেমে গেছে। যার ফলে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে গ্রামের ঐতিহ্যবাহী পানির উৎস পাতকুয়া, কুয়া, পুকুড়, জলাশয়, টিউবয়েল, নলকুপগুলোতে আর পানি পাওয়া যায়না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জনমতামত ও গবেষণা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ৪টি দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলো হলো-  তানোর উপজেলার মন্ডুমালার আদিবাসী মাহালী পাড়াতে দ্রুত পর্যাপ্ত ডিপ-টিউবয়েল, টিউবয়েল, সাবমার্সিবল পাম্প স্থাপন করে আমাদের পানির সমস্যা সমাধান করে দিতে হবে। রাজশাহী জেলা তথা বরেন্দ্র অঞ্চলের পুকুড়, দিঘি এবং চলমান জলাভূমি লিজ প্রথা সংশোধন করে সত্যিকারে স্থানীয় প্রান্তিক মানুষের ব্যবহারের সুযোগ করে দিতে হবে। গ্রামের ভিতরে বা কাছাকাছি পুকুড়গুলো গ্রাম বাসির নামে, কমিউনিটির নামে বিনাশর্তে লিজ দিতে হবে যাতে কমিউনিটির মানুষগুলো এটি ব্যবহার করতে পারে। বরেন্দ্র অঞ্চলের সকল পুকুড়, দিঘিগুলো সংস্কার করে দিতে হবে। যাতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় ব্যবহারসহ কৃষি কাজে ব্যবহার করা যায়।