মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত


DhakaReport24.com || 2025-11-08
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দুই নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার চান্দাইকানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদেলর দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুকও মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছি। তবে চালক পালিয়ে গেছেন।লাশ দুটি হাসপাতাল থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম