রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

কামারখন্দে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ 


DhakaReport24.com || 2022-05-01 16:20:15
কামারখন্দে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ 

ভ্রাতৃত্ববোধ কর্মসংস্থান মুক্তিযুদ্ধের প্রেরণা এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১ মে) সকাল ১২টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে ঢাকাস্থ কামারখন্দ যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৫০জন বীর মুক্তিযোদ্ধা, ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

কামারখন্দ উপজেলার যুব কল্যাণ পরিষদের সদস্য সচিব মোস্তাকিন মোহাম্মদ সামিউ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ.লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কামারখন্দ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ফিরোজি।

এসময় উপস্থিতি ছিলেন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, কামারখন্দ উপজেলার মহিলা আ.লীগের সভাপতি তাহমিনা ওয়াজেদ মেরীনা, জামতৈল ইউপি চেয়ারম্যান মোকবুল হোসেন, রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ আকন্দ, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, কামারখন্দ উপজেলার যুব কল্যাণ পরিষদের আহ্বায়ক আনিছুর রহমান মুরাদ প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম