‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮টি ই্উনিয়নের ২৫টি কমিউনিটি ক্লিনিকে পালিত হয়েছে ২২তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন তাড়াশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ফিরোজ্জামান হিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।
এসব কমিউনিটি ক্লিনিকের আমাদের ২৫ জন হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গরীব-অসহায় রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি এ উপজেলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছেন ১৯৮ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি)। আমাদের প্রতিটি ক্লিনিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সিএইচসিপি, এমএইচভিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাড়াশ উপজেলা মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) সমন্বয়ক হাদিউল ইসলাম বলেন, করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা প্রদান, সামাজিক জনসচেতনতা সৃষ্টি এবং গণটিকা কর্মসূচির মাধ্যমে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমে কমিউনিটি ক্লিনিক প্রশংসনীয় অবদান রাখতে আমরা নিলর্শভাবে কাজ করেছি।
এছাড়াও তিনি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর নিকট মানসম্মত স্বাস্থ্যসেবা যথাযথ ও কার্যকরভাবে পৌঁছে দিতে এমএইচভিদের স্থায়ী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-সৃষ্টি কামনা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম