দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিজ্ঞ পাখি মৌলিক কোর্সের প্রশিক্ষণ ও সনদ বিতরণ ২০২৩ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৮ জুন দুপর ১ টায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রংপুর অঞ্চলের আয়োজনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন। আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কোষাধক্ষ্য ওয়ালেদা বেগম,জেলা কমিশনার মাকসুদা পারভিন, জেলা সচিব হাজেরা বেগম। প্রশিক্ষণটি পরিচালনা করেন আঞ্চলিক ট্রেইনার সুমাইয়া তাবাসসুম ও তানিয়া আমিন।
উল্লেখ দিনাজপুরের ১৩ টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০ জন মহিলা শিক্ষক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান সনদপত্র গ্রহণ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম