দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক শিক্ষা অফিসার,সহকারী শিক্ষা অফিসার ও একজন সহকারী শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও নবাগত শিক্ষা কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার(৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
এসময় প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, সহঃকারি শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল ও একজন সহকারী শিক্ষক আব্দুল সাত্তার কে বিদায়ী সংবর্ধনা এবং একই সাথে প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম ও সহঃকারি শিক্ষা অফিসার আব্দুল অকিল কে বরণ করে নেওয়া হয়।
প্রধান শিক্ষক ফারুক হোসেন ও শিক্ষিকা মোর্সেদা পারভিন সেতুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন সহঃকারি শিক্ষক আনিসুর রহমান।পরে অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা প্রদান করেন,নবাগত শিক্ষা অফিসার,সহঃকারি শিক্ষা অফিসার,বিদায়ী সহঃকারি শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,জয়দেব কুমার বিশ্বাস,ইন্সট্রক্টর উপজেলা রিসোর্স সেন্টার,সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্ট,বুলাকীপুরের চেয়ারম্যান সদের আলী,উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত সহ প্রমূখ। শেষে বিদায়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।