বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কেউ যেন বাংলাদেশের মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখতে না পারে তাই আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। কারন ভোট আমাদের নাগরিক অধিকার, ভোট আমাদের মৌলিক অধিকার। ছাত্রলীগকে সজাগ থাকতে হবে, এক সাথে কাজ করতে হবে। নৌকাকে ভোট দিন। এই ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র লীগের লড়াই দুটো। ৭ জানুয়ারি যেমন নৌকার পক্ষে নিরুঙ্কুশ ব্যালট বিপ্লব হবে, একই সাথে গনতন্ত্রের পক্ষে ব্যালট বিপ্লব হবে। গনতন্ত্রের শত্রু আগুন সন্ত্রাসের হোতা ও বিদেশী দালালদের পরাজিত করে আমরা নৌকাকে বিজয়ী করবো।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিকসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটরে কয়েক শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম