সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে অটোবাইক চালক নিহত


আজিজুল ইসলাম বারী (লালমনিরহাট প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-10-08 14:48:30
লালমনিরহাটে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে অটোবাইক চালক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে বলরাম রায় (৫২)  নামের এক অটোচালক নিহত হয়েছে। এসময় এক যাত্রী গুরুতর আহত হয়েছে। 

রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক বলরাম রায় পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোচলক বলরাম রায় বামনের বাসা থেকে শিয়ালখোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলারহাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশে থাকা লোকজন দ্রুত উল্টে যাওয়া অটো সড়িয়ে নেয়। তবে মাথায় আঘাতপ্রাপ্ত অটো চালক ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম