লালমনিরহাটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট (অবসর) জনাব মোঃ আব্দুস ছালাম সরকারের চাকরি সময়কাল শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন।এ উপলক্ষে রোববার (১৯ জুন) কমান্ড্যান্টর কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের নব নিযুক্ত কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে বরণ করেও নেওয়া হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের সহকারী কমান্ড্যান্ট মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ। এ সময় বক্তব্য রাখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট (অবসর) মোঃ আব্দুস ছালাম সরকার ও নব নিযুক্ত কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।
রোববার (১৯ জুন) কমান্ড্যান্টের কার্যালয়ে লালমনিরহাটে রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানেই আয়োজন করা হয় ।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম