ড্রেসিংরুমে কোনো মারামারি হয়নি: নেইমার
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লিগে রিয়াল মাদ্রিদ ও পিএসজির ম্যাচটি হারে পিএসজি। যার ফলে ম্যাচ শেষে যার রেশ ছিল ড্রেসিংরুম পর্যন্ত।
জানা যায়, পিএসজি চেয়ারম্যান নাসের আল খোলাইফি ও নেইমারের মেজাজ হারানোর খবর গণমাধ্যমের শিরোনামে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ড্রেসিংরুমে নিজ দলের গোলরক্ষক জিয়ানলুইজি ডন্নারুমার সঙ্গে ঝগড়া নেইমারের। আরেকটু হলে এ ঝগড়া নাকি মারামারিতে রূপ নিতে পারত।
কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি দাবি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পিএসজির এই তারকা জানালেন, খবরটি ভুয়া। এর কোনো সত্যতা নেই। ডন্নারুম্মার সঙ্গে তার কোনো ঝাগড়া-ই হয়নি।
নেইমার নিজের ইনস্টাগ্রামে এক বিবৃতিতে লেখেন, এখানে এসে খবর নিয়ে কথা বলতে ঘৃণা বোধ করি। ড্রেসিংরুমে কোনো মারামারি হয়নি। খবরটি ভুয়া। অদক্ষ সংবাদকর্মীরা নিজেদের বাজার ধরতে রাখতে এমটি করেছে, এটাতে তো উচিত হলো না, পরেরটা চেষ্টা করে দেখুন।
প্রমাণ হিসেবে ডন্নারুম্মার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও পোস্ট করেন নেইমার।
যেখানে ইতালিয়ান গোলকিপারকে সান্ত্বনা দেওয়ার বক্তব্য রয়েছে। ওই চ্যাটে নেইমার লেখেন, ‘শান্ত হও। ফুটবলে এমন হয়। আমরা একটি দল এবং সবাই তোমার পাশে আছে। তুমি বয়সে তরুণ এবং অনেক কিছুই জিতবে। ব্যাপারটা ভুলে সামনে এগিয়ে যাও।’
উল্লেখ্য, বুধবার রাতের ওই ম্যাচে ডন্নারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি!-এমনটিও বলা হচ্ছে।
৩-১ গোলে হেরে যাওয়ার ম্যাচে ৬১তম মিনিটে সতীর্থের পাসে ভড়কে গিয়েছিলেন ডন্নারুমা। এ সময় বেনজেমা দৌড়ে এসে তাকে চেপে ধরলে ডন্নারুমা ভুল পাস দেন পিএসজির আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তার থেকে বল নিয়ে সোজা জালে জড়িয়ে দেন বেনজেমা।
মার্কার প্রতিবেদনে প্রকাশ, ড্রেসিংরুমে ডন্নারুমাকে পেয়ে সে বিষয় নিয়েই রাগ ঝাড়তে চেয়েছিলেন নেইমার। ডন্নারুমাও পাল্টা জবাব দিলে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে বিষয়টি ঝগড়ায় রূপ নেয়। দুজনেই এত উত্তেজিত হয়ে পড়ে যে আরেকটু হলে হাতাহাতিতে জড়িয়ে পড়তেন তারা।
পরে সেখানে উপস্থিত খেলোয়াড়দের মধ্যস্থতায় ঝগড়া থেমে যায়। তাদের দুজনকে আলাদা দুই জায়গায় নিয়ে যাওয়া হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম