বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

চেলসির মালিকের সম্পত্তি জব্দ করলো যুক্তরাজ্য


DhakaReport24.com || 2022-03-10 04:15:00
চেলসির মালিকের সম্পত্তি জব্দ করলো যুক্তরাজ্য

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। চেলসির মালিকসহ সাত রুশ অলিগার্কের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য।

অনলাইনে পোস্ট করা যুক্তরাজ্যের কোষাগারের এক নথিতে বলা হয়েছে, আব্রামোভিচ একজন ‘ক্রেমলিনপন্থী অলিগার্ক’, যার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।

পুতিন অথবা ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ এর আগে অস্বীকার করেছিলেন রোমান আব্রামোভিচ।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর চেলসি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণার পর ফুটবল ক্লাবটি আপাতত বিক্রি করতে পারছেন না তিনি।

ক্লাব কর্তৃপক্ষও বর্তমানে আর কোনো খেলার টিকিট বিক্রি করতে পারবে না। তবে যেসব দর্শক আগে থেকে পুরো সিজনের টিকিট কিনেছেন তারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।

বিশেষ ব্যবস্থায় ক্লাবের সবগুলো ম্যাচ আয়োজন ও কর্মকর্তাদের বেতন দেওয়া হবে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।


ঢাকারিপোর্ট২৪/এমএইচ/আরএএম