বুধবার রিয়াল মাদ্রিদে পিএসজির অবিশ্বাস্য হারের পর নেইমার এবং জিয়ানলুইগি ডোনারুমা মধ্যে শারীরিক দ্বন্দ্বের যে খবর প্রকাশিত হয়েছিল তা দুজনেই অস্বীকার করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে দ্বিতীয় লেগের শেষ ৩০ মিনিট পর্যন্ত ২-০ তে এগিয়ে ছিল ফরাসি ক্লাব পিএসজি এবং ম্যাচটিও মুটোমুটি তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু হঠাৎ ডোনারুম্মার একটি ভুল রিয়ালকে তাদের প্রথম গোল উপহার দিতে সাহায্য করেছিল। প্রথম গোলে বেনজেমার প্রেসের কাছে বল হারিয়ে বসেছিলেন জিয়ানলুইজি ডনারুমা। এরপর ভিনিসিয়াস জুনিয়রের ফিরতি পাস থেকে বল জালে জড়ান এ ফরাসি তারকা।
এরপর বিদায় ঘন্টা বাজাতে বেনজেমা পরপর পরপর দুবার পিএসজির জালে বল জড়ান এবং তাদের হারের পর পিএসজিতে পর্দার আড়ালের সমস্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্প্যানিশ মিডিয়া প্রতিবেদন তৈরি করেছে যে, বার্নাব্যুতে ম্যাচের পরে ড্রেসিংরুমে নেইমার ডোনারুমার উপর ক্ষুব্ধ ছিলেন এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা থাকায় তাদের আলাদা হতে হয়েছিল।
কিন্তু ব্রাজিল ফরোয়ার্ড তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই জুটির মধ্যে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ করেছেন যা মূলত তাদের মধ্যে মারামারির ঘটনাকে অস্বীকার করে। এদিকে ডোনারুম্মা মার্কা থেকে একটি নিবন্ধের লিঙ্ক পোস্ট করেছেন এবং লিখেছেন: "নেইমি, গতকালের জন্য দুঃখিত, এই খবরটি অগ্রহণযোগ্য।" জবাবে নেইমার বলেছেন: "বন্ধু, শান্ত হও। ফুটবলে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা একটি তরুণ দল এবং আমরা তোমার সাথে আছি। তুমি এখনও অনেক ছোট এবং তুমি অনেক কিছু জিততে চলেছ! ওঠো এবং চালিয়ে যাও।"
এরপর নেইমার আরেকটি স্টোরি যোগ করেছেন যাতে লেখা ছিল: "আমি এখানে এসে এসব খবর নিয়ে কথা বলতে ঘৃণা করি। কিন্তু পূর্বের পোস্টটি মিথ্যা। লকার রুমে কোনো মারামারি হয়নি! অযোগ্য যারা নিজেদের প্রচার করতে চান, তারা পরবর্তীতে আবার চেষ্টা করুন।
ঢাকারিপোর্ট২৪/এমএইচ/আরএএম