বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

মেলবোর্নে পৌঁছাল ওয়ার্নের মৃতদেহ


DhakaReport24.com || 2022-03-10 23:06:30
মেলবোর্নে পৌঁছাল ওয়ার্নের মৃতদেহ

প্রয়াত অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের মৃতদেহ ব্যাংকক থেকে তার নিজ শহর মেলবোর্নে পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মেলবোর্নের এসেনডন ফিল্ডস এয়ারপোর্টে পৌঁছায় ওয়ার্নের কফিন বহনকারী প্রাইভেট জেট। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস এই তথ্যটি জানিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিটে থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য যাত্রা করে ওয়ার্নের মৃতদেহ বহনকারী জেট বিমান। কিংবদন্তি লেগ স্পিনারের কফিনটি মোড়ানো হয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা দিয়ে।

আট ঘণ্টার যাত্রাশেষে অস্ট্রেলিয়ায় ওয়ার্নের মৃতদেহ পৌঁছালেও শেষকৃত্য হবে ৩০ মার্চ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) লাখো মানুষের সামনে অনুষ্ঠিত হবে কিংবদন্তি লেগস্পিনারের শেষকৃত্য।

যেখানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুস। জানা গেছে, ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকাইনই শেষকৃত্যের জন্য এমসিজির নাম প্রস্তাব করেছিলেন।

উল্লেখ্য, ৪ মার্চ ক্রিকেট বিশ্বকে শোক সাগরে ভাসিয়ে থাইল্যান্ডের নিজ ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। অসি লেগস্পিনারের মৃত্যুতে শোকবার্তায় সয়লাব হয়ে যায় ফেসবুক, টুইটার। এরপর এমসিজির একটি স্ট্যান্ডের নাম ‘এসকে ওয়ার্ন স্ট্যান্ড' করার প্রস্তাবও দেওয়া হয়।

ঢাকারিপোর্ট২৪/এমএইচ/আরএএম