বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

তিন ফরম্যাটে রেখে সাকিবের সঙ্গে বিসিবির চুক্তি 


DhakaReport24.com || 2022-03-10 21:30:30
তিন ফরম্যাটে রেখে সাকিবের সঙ্গে বিসিবির চুক্তি 

সাকিবকে তিন ফরম্যাটে রেখে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম ঘোষণা করে ক্রিকেট বোর্ড। 

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এছাড়া বেছে বেছে টেস্ট খেললেও তাকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান ও সাইফউদ্দিন। কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী, কেবল টেস্টের জন্য তাদের রাখা হয়েছে। 

চুক্তি করা ২১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। গতবারের মতো এবারো তিন ফরম্যাটে আলাদা আলাদা চুক্তি করা হয়েছে। ওয়ানডে থেকে বাদ পড়লেও টেস্টে আছেন তাইজুল ইসলাম।

কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ।

শুধু টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন। 

শুধু টি-টোয়েন্টি: মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম