চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন দাস। তবে তাকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদ। আগামী বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
সিরিজের প্রথম টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরজটি। ফলে বাড়তি গুরুত্ব পাচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই লড়াই।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম