বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের


DhakaReport24.com || 2026-02-14
রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশ নারী 'এ' দল উদীয়মান এশিয়া কাপে দারুণ শুরু করেছে। ব্যাঙ্ককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তারা ৪ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামীমা সুলতানা ভালো সূচনা এনে দেন, পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলেন। 

ইশমা তানজিম ২৫ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর শারমিন সুলতানা করেন ২৯ রান। শামীমা সুলতানা ১৭ ও রুবাইয়া হায়দার ১১ রান যোগ করলেও মিডল অর্ডার ব্যাটাররা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। শেষ ১৪ ওভারে মাত্র ৬৭ রান যোগ করে ৯ উইকেট হারায় দল।

জবাবে শ্রীলঙ্কা শুরুতে ভালোই এগোচ্ছিল। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে হানসিমা করুনারত্নে দলকে জয়ের পথেই রাখেন। কিন্তু নিয়মিত উইকেট হারানোয় চাপে পড়ে যায় তারা। ৫২ রানে তৃতীয় উইকেট পড়ার পর পরের দুই উইকেট মাত্র ১৩ রানের ব্যবধানে হারায় লঙ্কানরা। 

এরপর আমা কাঞ্চনা ও নিশানসালা ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান। শেষ ২ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল, কিন্তু তারা ১৬ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১১ রানে থামে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ৩ উইকেট নিয়ে সেরা পারফর্মার হন। ফাহিমা খাতুন ও লতা মন্ডল দুজনই ২টি করে উইকেট শিকার করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম