রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ফের মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, চারজনের নিষেধাজ্ঞা


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-15 12:45:15
ফের মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, চারজনের নিষেধাজ্ঞা

আর্জেন্টিনার চার খেলোয়াড় যারা নিষেধাজ্ঞা পেয়েছেন তারা হলেন ইংলিশ প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসো।

গত সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধের কারণে পণ্ড হয় ব্রাজিল বনাম আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোভিভ নিয়ম ভেঙ্গেছে দাবি করে ব্রাজিলের স্বাস্থ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ম্যাচের সময় মাঠে উপস্থিত হয়ে ওই চার খেলোয়াড়কে সরিয়ে নিতে গেলে বন্ধ হয়ে যায় ম্যাচ।

দুই দেশের ফেডারেশন ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা (কনমেবোল) সমাধানের জন্য দারস্থ হয় ফিফার। ৬ মাস যাচাই বাছাই ও সবপক্ষের কথা শোনার পর সিদ্ধান্ত জানিয়েছে ফিফা।

সোমবার রাতে এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি আবারও খেলা হবে। তবে সেটি হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। ভেন্যু নিশ্চিত করবে কনমেবোল।

বিশৃঙ্খলার জন্য দুই দেশের ফেডারেশনকে আর্থিক জরিমানা করেছে ফিফা। আর দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে।