বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

আইপিএলে সাকিব কেন অবিক্রিত?


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2022-02-13 23:59:00
আইপিএলে সাকিব কেন অবিক্রিত?
ফাইল ছবি।

নিলামের প্রথম দিন আইপিএলে কোনো দল পায়নি বাংলাদেশের অলরাউন্ডা সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল, আজ হয়ত আইপিএলে কোনো দল পেতে পারেন তিনি। কিন্তু নিলামের দ্বিতীয় দিনেও কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে নিলামের দ্বিতীয় দিন ও শেষ দিনেও অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে সাকিবের নাম নিলামে তোলেন ওকসনার চারু শর্মা। কিন্তু কোনো দলই এবারও তাকে নিতে আগ্রহ না দেখালে চারু শর্মা বলেন,দ্বিতীয়বারে মতো সাকিব অবিক্রিতই থেকে গেলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাকিব আল হাসান জায়গা করে নেন ২ কোটি রুপির ভিত্তিমূল্যে। গতকাল নিলামের প্রথম দিনও অবিক্রিত থেকে যান সাকিব। কোনো দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি।


আইপিএলে সাকিব কেন অবিক্রিত? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে—

১. আইপিএলে গত বছর সাকিবের পারফরম্যান্স ছিল গড়পড়তা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত বছর একদমই ভালো খেলেননি। নিলাম থেকে সাকিবকে দলে ভেড়ালেও দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। শুরুতে অধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ম্যাচের পর ম্যাচ বসে ছিলেন। শেষ দিকে আবার সুযোগ পেলেও চেনা রূপে ফেরেননি বাঁহাতি স্পিন অলরাউন্ডার। দুই-একটি ম্যাচে নায়ক হওয়ার সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছেন। বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে না পারায় এবার সাকিবকে নিয়ে পরিকল্পনা ছিল না কারোরই।

২. সাকিবের টি-টোয়েন্টি বিশ্বকাপও ভালো যায়নি। এর আগে পরে আন্তর্জাতিক সিরিজে দ্যুতি ছড়ানো পারফরম্যান্স নেই। আন্তর্জাতিক সিরিজে ভালো করতে না পারায় নজরও কাড়তে পারেননি।  আইপিএলের দলগুলোর আগ্রহ না থাকার পেছনে এটাও বড় কারণ।

৩. বিপিএলে সাকিব উড়ন্ত। ব্যাট-বল হাতে সমান তালে পারফর্ম করছেন। কিন্তু এই পারফরম্যান্স দেখানো হয় না ভারতে। দলগুলো তার পরফরম্যান্স দেখার সুযোগ পায় না। বিশেষ করে কোন মোমেন্টামে কত রান করলেন, কতটা উইকেট নিলেন সেগুলো যাচাই করার সুযোগ থাকে না। স্কোরবোর্ডে চোখ রাখলে একটা ছবি পাওয়া যায়। কিন্তু ম্যাচের আসল চিত্র কখনোই স্কোরবোর্ডে ফুটে ওঠে না। সাকিবকে এজন্য দূর্ভাগা বলতেই হবে। 

৪. সাকিব আল হাসানকে এবার পুরো মৌসুম আইপিএল পাবে না। বিসিবি আগেই এমন বার্তা পাঠায় বিসিসিআইকে। দল না পাওয়ার এটাও বড় কারণ। ১৫তম আসর শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মার্চ এবং পর্দা নামবে মে মাসের শেষ দিকে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলাকালে ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ। ৮ থেকে ২৩ মে পর্যন্ত খেলতে পারবেন না সাকিব। ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ রয়েছে।  মার্চ-এপ্রিলে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর থাকলেও সেখানে শুধু ওয়ানডে খেলেই আইপিএলে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু দল না পাওয়ায় সাকিবের সব পরিকল্পনা ভেস্তে গেল। ফ্র্যাঞ্চাইজিগুলোও তার থেকে মুখ ফিরিয়ে নিল।

৫. আইপিএলের ১৪ মৌসুমের নয়টিতে খেলেছেন সাকিব। ২০১১ সাল থেকে নিয়মিত খেলছেন। নিষেধাজ্ঞার কারণে ২০২০ মৌসুমে খেলা হয়নি তার। নয় আসরে সাতবারই খেলেছেন কলকাতার হয়ে। কলকাতায় সাকিবের ভূমিকা বেশিরভাগ সময়ই ছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। তার ৪ ওভারের বোলিংই ছিল প্রয়োরটি। তবে ব্যাটিংয়ে সাকিব সব সময়ই রেখেছেন অবদান। আইপিএলে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩ ও উইকেট ৬৩টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, আইপিএলে সাকিবের ভূমিকা!

অবশ্য সুযোগ শেষ হয়ে যায়নি সাকিবের। নিলামের দ্বিতীয় দিনে অবিক্রিত ক্রিকেটারদের একটা তালিকা দেওয়া হবে। সেই তালিকার কোনো ক্রিকেটারের প্রতি কোনো দল আগ্রহ দেখালে তার নাম আবারও নিলামে তোলা হবে। তেমন হলে দল পেতেও পারেন বিপিএলে দারুণ ছন্দে থাকা সাকিব।