বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ট্র্যাভিস হেড


DhakaReport24.com || 2025-12-19
ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ট্র্যাভিস হেড

অ্যাশেজে ওপেন করতে নেমে ট্র্যাভিস হেড দারুণ সময় কাটাচ্ছেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা আবারও সেঞ্চুরি করলেন। 

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে তিনি ঝলমলে শতক হাঁকান। এটি চলতি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি।

এটি হেডের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। এই শতকে তিনি অস্ট্রেলিয়ান টেস্ট ইতিহাসের একটি বিশেষ তালিকায় ঢুকেছেন। ৩১ বছর বয়সী এই ব্যাটার ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার একই ভেন্যুতে টানা চারটি টেস্টে সেঞ্চুরি করলেন।

সেই তালিকায় আগে থেকে ছিলেন ডন ব্র্যাডম্যান, স্যার ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথ। এই তালিকায় হ্যামন্ড বাদে বাকি সবাই অস্ট্রেলিয়ান।

হেড এই টেস্টের তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন ১৪২ রানে। তার সঙ্গী হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি, তার নামের পাশে যোগ হয়েছে ৫২ রান। তাদের এই দুই ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শেষ করা অজিদের লিড গিয়ে ঠেকেছে ৩৫৬ রানে।

চলতি অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে ওপেন করতে নেমে হেড সেঞ্চুরি করেন। কঠিন পরিস্থিতিতে তিনি ৮৩ বলে ১২৩ রান করেন। ইনিংসে ছিল ১৬টি চার ও চারটি ছক্কা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জেতে আট উইকেটে।

সেই সেঞ্চুরির পর থেকে নিজেকে খুঁজে ফিরছিলেন হেড। তবে অ্যাডিলেডে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ালেন।

অস্ট্রেলিয়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। দুই ম্যাচেই তারা আট উইকেটে জয় পেয়েছে। এই টেস্ট ড্র হলেও অ্যাশেজ ধরে রাখবে তারা।

এই ম্যাচে খেলছেন না স্টিভ স্মিথ। মাথা ঘোরার সমস্যার কারণে তিনি ছিটকে গেছেন। আগের দুই ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। প্যাট কামিন্স তখন চোটে ভুগছিলেন। এবার কামিন্স ফিরতেই ছিটকে যান স্মিথ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম