বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

রোনালদোর বাইসাইকেল গোলে আল নাসরের বিশাল জয়


DhakaReport24.com || 2025-11-24
রোনালদোর বাইসাইকেল গোলে আল নাসরের বিশাল জয়

রিয়াদের আল আউয়াল পার্কে রবিবার সৌদি প্রো লিগে দুর্দান্ত এক জয় তুলে নিল আল নাসর। আল খালিজকে ৪-১ গোলে হারানোর ম্যাচে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে রাতটিকে স্মরণীয় করে তুলেছেন পর্তুগিজ সুপারস্টার।

৪০ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো নাওয়াফ বুশালের ক্রস থেকে দারুণ ভঙ্গিতে গোল করে চলতি লিগে নিজের গোল সংখ্যা দাঁড় করালেন ১০-এ।=

ম্যাচের প্রথম দিকেই আল নাসর গোল পায় বটে, তবে দুটি গোল অফসাইডে বাতিল হওয়ায় অপেক্ষা বাড়ে। অবশেষে ৩৯তম মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে জোয়াও ফেলিক্স নিখুঁত শটে ডান কোণে বল পাঠিয়ে গোলের সূচনা করেন। তিন মিনিট পর আবারও নায়ক ফেলিক্স, বল কেড়ে এনে পাস বাড়ান ওয়েসলিকে। ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতি থেকে ফিরে আল খালিজও লড়াইয়ে ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই হাওসাওয়ির দূরপাল্লার শটে ব্যবধান কমে ২-১ হয়। তবে আল নাসরের গোলরক্ষক নাওয়াফ আল-আকিদির কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ প্রতিপক্ষকে আর সামনে এগোতে দেয়নি। ম্যাচের ৭৭তম মিনিটে সাদিও মানে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে তৃতীয় গোল করেন।

স্টপেজ টাইমের শুরুতেই আল খালিজের দিমিত্রিওস কুরবেলিস বিপজ্জনক ফাউল করার কারণে সরাসরি লাল কার্ড দেখেন। আর সবশেষে ছিলেন রোনালদো। যোগ করা সময়ের শেষ দিকে বুশালের উঁচু ক্রসে বাইসাইকেল কিকে দারুণ এক গোল করে আল নাসরের টানা নবম জয় নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার।

চলতি মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতায় থাকা আল নাসর পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম