বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা


DhakaReport24.com || 2025-11-11
পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তি। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মেয়ার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও বাসিন্দারা।

পুলিশ জানায়, রাত প্রায় ১টা ৪৫ মিনিটে কিছু অজ্ঞাত ব্যক্তি নাসিম শাহর বাড়ির মূল ফটকে গুলি চালায়। এতে ফটকে একাধিক বুলেটের ছিদ্র দেখা যায়। গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মেয়ার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি ক্রিকেটারের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা নয়। ঘটনার পেছনে জমি বিরোধ বা স্থানীয় কোনো শত্রুতার কারণ থাকতে পারে।

নাসিম শাহর বাবা লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা তৈমুর খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তৈমুর খান তাকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নাসিম শাহর পরিবার এলাকার এক সম্মানিত পরিবার। তাদের কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ নেই।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম