বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল


DhakaReport24.com || 2025-11-04
জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। এই একটি কারণেই ঘরের মাঠে ক্যারিবিয়ান কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে লিটনদের। এরপর গুঞ্জন ওঠে জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। 

আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

জাতীয় দলের সঙ্গে আশরাফুলের এটি প্রথম যাত্রা হলেও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। 

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তবে জাতীয় দলে শুরুটা কেমন হয় সেটাই দেখার বিষয়। আয়ারল্যান্ড সিরিজে ভালো করতে পারলে চুক্তির মেয়াদ বাড়াতেও পারে বিসিবি।

এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস। এরপর স্বল্প কালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালনের সঙ্গে ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম