বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


DhakaReport24.com || 2025-10-02
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নারী বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানাদের দল। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয় হলেও এসেছে একেবারে দাপটের সঙ্গে। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।

এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ। সোবহানা মুস্তারী শেষ দিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান। শুরুতেই মাত্র ২ রানে ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে সাজঘরে পাঠান মারুফা আক্তার। এরপর মুনিবা আলী (৩৫ বলে ১৭) ও রামিন শামিম (৩৯ বলে ২৩) ৪২ রানের জুটি গড়লেও দুজনের বিদায়ের পর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

অধিনায়ক ফাতিমা সানা ২২, সিদরা নেওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে ডায়ানা বেগ অপরাজিত থেকে ১৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার—মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে নেন ৩ উইকেট। এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম