ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার আর দুবাই ট্রানজিট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর তো বটেই, যুব দলটির দেশে ফেরার খবরে বিন্দুমাত্র প্রভাব পড়েনি বিমানবন্দরে। দলটি যে ফিরবে কবে, সে খবরই বা রেখেছিল কজন!
আজ (রোববার ফেব্রুয়ারি) বিকেল ৪.৫৫টায় দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু দুই বছর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গোটা রাস্তায় যে মজেছিল মিছিল আর স্লোগানে। গোটা দেশ মেতেছিল বিজয়ের উল্লাসে। বিশ্বজয়ের শিরোপা উঁচিয়ে দেশে ফিরেছিল আকবর আলি ও তার দল। দুই বছর পর ২০২২ সালে কারো মধ্যে নেই কোন আমেজ।
এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে সপ্ন ভেঙ্গে যায় যুব টাইগারদের। শূন্য হাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।