বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের


DhakaReport24.com || 2025-07-17
পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে আজ শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি সিরিজ জিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্রাম পাচ্ছে না লিটন বাহিনী। আগামীকাল থেকে পাকিস্তান সিরিজের অনুশীলন শুরু করবে তারা।

আর এই সিরিজের জন্য শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজজয়ী স্কোয়াডের উপরেই ভরসা রেখেছে বিসিবি। সুতরাং, লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম