বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বাঁচা-মরার লড়াই নিয়ে শঙ্কা মোস্তাফিজের দিল্লির


DhakaReport24.com || 2025-05-21
বাঁচা-মরার লড়াই নিয়ে শঙ্কা মোস্তাফিজের দিল্লির

মোস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৫ এ অভিষেকটা ভালো কাটেনি। তার দল দিল্লি ক্যাপিটালস ১০ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। ফলে এখন দিল্লির প্রত্যেকটা ম্যাচ হয়ে গেছে বাঁচা মরার লড়াই। এমনই সমীকরণ সামনে নিয়ে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল। 

এই ম্যাচের আগে মুম্বাইয়ের সামনে হিসেব সোজা, আজ জিতলেই আইপিএল প্লে-অফে জায়গা করে নেবে দলটা। নাহলেও শেষ ম্যাচ জিতলেই হবে। দিল্লির এই বিকল্প নেই। জিততেই হবে এই ম্যাচে। এমন সমীকরণ যখন সামনে, তখন দলটার যাত্রায় বাগড়া দিতে পারে বৃষ্টি। 

মুম্বাইয়ে হবে আজ ম্যাচটা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের অবস্থান আবার আরব সাগরের ঠিক পাশে। আর স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সন্ধ্যায় বৃষ্টি সম্ভাবনা আছে বেশ। সঙ্গে আছে বজ্রপাতের শঙ্কাও। ফলে এই ম্যাচ এর কবলে পড়তে পারে।

এবারের আইপিএলে একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। একাধিক দলের প্লে অফের সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছে বৃষ্টি। আজ মুম্বাইয়েও একই শঙ্কা দেখা দিয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবারও মুম্বাইতে বৃষ্টি হয়েছে। যার ফলে অনুশীলনও ঠিকঠাক করতে পারেনি দুই দল। বৃষ্টির কারণে মাঠ ঢাকা ছিল। সে শঙ্কা আজ বেশিই আছে খানিকটা।

তবে আইপিএলে নতুন নিয়ম করা হয়েছে, যেন বৃষ্টি হলেও ম্যাচের ফল বের করা যায়। গতকাল মঙ্গলবার থেকে আইপিএলে বাড়তি একটা ঘণ্টা সময় রাখা হয়েছে। ফলে নির্ধারিত সময়েরও দুই ঘণ্টা পর্যন্ত সময় থাকবে দলগুলোর সামনে। 

এতেও অবশ্য শঙ্কা পুরোপুরি উবে যাচ্ছে না। কারণ বাড়তি দুই ঘণ্টা কাজে লাগানোর বিষয়টা উঠে আসবে যদি বৃষ্টি থেমে যায়। যদি বৃষ্টিই না নামে সেক্ষেত্রে তো আর তা নিয়ে আলাপেরই সুযোগ নেই! তাই আজ বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নামার আগে খানিকটা শঙ্কাতেই আছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।

এবারের আসরে মোস্তাফিজের অভিষেক হয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশি এই পেসার ৩ ওভার বল করে ২৪ রান দিয়েছেন। কোনো উইকেট অবশ্য তুলে নিতে পারেননি তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম