রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সিলেটকে উড়িয়ে দিয়েছে মুশফিকের খুলনা


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-03 15:47:00
সিলেটকে উড়িয়ে দিয়েছে মুশফিকের খুলনা

আন্দ্রে ফ্লেচারের ঝড়ো এক ইনিংসে ৩৪ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেল খুলনা টাইগার্স। এ বিশাল জয়ে সিলেট সানরাইজার্সকে পাত্তাই দিলো না তারা। ফ্লেচারের ৪৭ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসের সঙ্গে সৌম্য সরকার ৩১ বলে ৪৩ রান করেন।

ষষ্ঠ ম্যাচে এটি খুলনার তৃতীয় জয়, অন্যদিকে পঞ্চম ম্যাচে সিলেটের চতুর্থ পরাজয়।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মিঠুনের ৫১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৪২ রান সংগ্রহ করে সিলেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। 

ফ্লেচার আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিলেও সৌম্যকে ফিরতে হয় আক্ষেপ নিয়ে। বিদায়ের আগে অফ ফর্মে থাকা সৌম্য ৩১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় করেন ৪৩ রান।

অর্ধশতকের পর বিধ্বংসী রূপ নেন ফ্লেচার। তার সাথে যোগ দেন থিসারা পেরেরা। ৪৭ বলে ৭১ রান করা ফ্লেচার হাঁকান ৫টি করে চার-ছক্কা। ৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান করে তার সাথে অপরাজিত থাকেন পেরেরা। খুলনার জয় ৯ উইকেট ও ৩৪ বল হাতে রেখে।