বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

বাবর আজমকে ছাড়িয়ে কোহলির রেকর্ড


DhakaReport24.com || 2025-04-25
বাবর আজমকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারের আইপিএলে ৯ ইনিংসের ৫টিতে ফিফটি হাঁকালেন কোহলি। 

বৃহস্পতিবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৮ চার ও ২ ছক্কায়।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন কোহলি (৬২), ছাড়িয়ে গেলেন পাকিস্তানের বাবর আজমকে (৬১)।

এই তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২), ফাফ ডু প্লেসি (৫২)।

আগে-পরে ব্যাটিং মিলিয়ে বিশ ওভারের ক্রিকেটে কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি। এখানে তিনি ছাড়িয়ে গেছেন গেইলকে (১১০)। তার ওপরে আছেন কেবল অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার (১১৭)।

এই ১১১টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের মধ্যে কোহলির সেঞ্চুরি ৯টি ও ফিফটি ১০২টি। ১০৯টি ফিফটি নিয়ে তার ওপরে শুধু অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণে জাতীয় দলকে বিদায় জানিয়ে দেওয়া কোহলি সবশেষ ছয় ইনিংসের চারটিতেই করলেন ফিফটি। এবারের আইপিএলে সব মিলে ৯ ইনিংসে তার ফিফটি হলো পাঁচটি, ঘরের মাঠ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চার ইনিংসে প্রথম।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম