বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

মিডিয়া স্বত্ব বিক্রি না হওয়ায় জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার করবে বিটিভি


DhakaReport24.com || 2025-04-18
 মিডিয়া স্বত্ব বিক্রি না হওয়ায় জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার করবে বিটিভি

আর মাত্র একদিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে এই সিরিজের মিডিয়া স্বত্ব এখনও বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বিটিভি। বিসিবি কর্তৃক নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত একটি ফিডের মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম চলবে। 

মিডিয়া স্বত্ব বিক্রির জন্য গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো দরপত্র পায়নি তারা। সেই সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোনো ক্রেতা না থাকায় এবং সময় ঘনিয়ে আসায় বিসিবি রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে, যাতে সামনের সিরিজটি দেশব্যাপী ক্রিকেট ভক্তরা উপভোগ করতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি দেশের শীর্ষ একটি দৈনিককে জানিয়েছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের আসন্ন সিরিজটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কতটা লাভজনক হবে, সেই সন্দেহ থেকেই আগ্রহের অভাব দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস ও জিটিভি বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো সরাসরি সম্প্রচার করেছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম