বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিব-লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা


DhakaReport24.com || 2025-01-12
সাকিব-লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এই দলে থাকবেন না দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুধু তাই নয়, ১৫ সদস্যের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। 

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়ার কারণ হিসেবে বাজে ফর্মকে উল্লেখ করেছেন তিনি। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব আল হাসান। তাই শুধু ব্যাটার হিসেবে সাকিবকে বিবেচনা করেননি নির্বাচকরা। 

ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। এছাড়া আছেন পারভেজ হোসেন ইমন। মিডলঅর্ডার সামলানোর জন্য রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

স্কোয়াডে রাখা হয়েছে চার পেসারকে। তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে আছে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। আর স্পিনার হিসেবে নাসুম আহমেদের সঙ্গে আছেন লেগী রিশাদ হোসেন।  

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম