বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

আপনি পড়ছেন : ক্রীড়া

পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি


DhakaReport24.com || 2025-01-02
পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি ক্রিকেটার। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

সাম্প্রতিক আইপিএল নিলামে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের পিএসএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

পিএসলের ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আসরের ফাইনাল ম্যাচটি ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম