জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে মাত্র ৩০ ওভার খেলা হয়েছিল। প্রথম দিনে ২ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের বোলারদের সামনে তেমন দাঁড়াতেই পারিনি। ৭১.৫ ওভার ব্যাট করে ১৬৪ রানেই অলআউট হয়ে গেছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সাদমান হোসেন।
দ্বিতীয় দিনের শুরুটা বাজেভাবে হয়েছে বাংলাদেশের জন্য। দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ, ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে। ৬৪ রান করে সাদমান আউট হওয়ার পর একে একে বিদায় নেন শাহাদাত হোসেন, লিটন দাস এবং জাকের আলী। এরপর অবশ্য মিরাজ ও তাইজুল মিলে ৪০ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন। এই জুটির কারণেই দেড়শ পার করেছে বাংলাদেশ। মিরাজ ৩৬ রানে আউট হওয়ার আগে ১৬ রানে আউট হন তাইজুল।
ক্যারিবীয় পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জেডেন সিলস। ১৫.৫ ওভারে ৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৩ উইকেট পেয়েছেন শামার জোসেফ। আর ২ উইকেট পেয়েছেন কেমার রোচ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম