শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

প্রথমবার টি-টেন লিগে দল পেলেন হৃদয়


DhakaReport24.com || 2024-10-18
প্রথমবার টি-টেন লিগে দল পেলেন হৃদয়

আবুধাবি টি-টেন লিগের জন্য আইকন হিসেবে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। এবার আরও এক বাংলাদেশিকে দলে নিয়েছে দলটি। প্রথমবারের মতো টি-টেন খেলতে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে খেলবেন হৃদয়। এই দলে আছেন লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ, দীনেশ কার্তিক, জশ লিটল, দাসুন শানাকা, হযরতউল্লাহ জাজাইয়ের মতো তারকারা।

এ ছাড়াও দল পেয়েছেন বাংলাদেশের জিয়াউর রহমান এবং শহিদুল ইসলামও। এই দুই ক্রিকেটারকে কিনেছে টি-টেন লিগের আরেক দল নর্দার্ন ওয়ারিয়র্স। শহিদুল প্রথমবার টি-টেন খেলতে যাচ্ছেন। অন্যদিকে নর্দানের হয়েই গত আসরেও খেলেছিলেন জিয়াউর।

উল্লেখ্য, আবুধাবি টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর থেকে, শেষ হবে ২ ডিসেম্বর। এবার এ টুর্নামেন্টে দলের সংখ্যা আট থেকে বাড়িয়ে দশটি করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম