রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল


DhakaReport24.com || 2024-09-25
বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ছেলেদের ফুটবল বিশ্বকাপ এবং ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। এবার ফুটসাল বিশ্বকাপে রীতিমতো যেন উড়ছে দলটি। উজবেকিস্তানে অনুষ্ঠিত ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ১৮ গোল করেছে ব্রাজিল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও করেছে ৫টি গোল।

শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে ব্রাজিল। অবশ্য ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় পিটো এই ম্যাচে খেলতে পারেননি। তবে সেটা ম্যাচের ফলাফলে খুব একটা প্রভাব পড়েনি।

খেলা শুরুর ৫ মিনিটে মার্সেলের গোলে লিড পায় ব্রাজিল। গোলটির মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন এই তারকা। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ম্যাচের ২৮ মিনিটে। আর নেগুইনগো পরে করেন জোড়া গোল।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচটির মাধ্যমে নিশ্চিত হয়েছে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। ইরান ও মরক্কো ম্যাচের জয়ী দলের সঙ্গে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।

এ ছাড়া আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের সঙ্গে শেষ আটে খেলবে তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম