বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : ক্রীড়া

লিটনের পর সাকিবের বিদায়, ফলোঅনের শঙ্কায় টাইগাররা


DhakaReport24.com || 2024-09-20
লিটনের পর সাকিবের বিদায়, ফলোঅনের শঙ্কায় টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে ফলোঅনের সংঙ্কায় পড়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে ১৭৭ রান করতে হবে। সাকিব-লিটন আশা জাগালেও তা পূরণ করতে পারেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশ এখনও ৭২ রান করতে হবে। হাসান মাহমুদ ১ রান এবং মেহেদী হাসান মিরাজ ৪ রানে ব্যাট অপরাজিত রয়েছেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাহকে দেখেশুনে খেলছিলেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটি অব স্ট্যাম্পকে লক্ষ্য করে ছোড়েন বুমরাহ। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন এই টাইগার ওপেনার। এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন নাজমুল হাসান শান্ত।

তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের হাতে বল তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভারের প্রথম দুই বলে জাকির এবং মুমিনুলকে বোল্ড আউট করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই ৪ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩০ বলে ২০ রান করে সিরাজ আউট হলে, ১৪ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।


তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলোর চেষ্টা করছেন সাকিব আল হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৪২ বলে ২২ রান করে লিটন আউট হলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন সাকিব। জাদেজার বলে রিভাসুইপ করতে গিয়ে তার পায়ে লেগে পান্থের হাতে কাটা পড়েন তিনি।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু তাসকিনের দাপুটে বোলিংয়ে জাদেজা (৮৬), আকাশ দ্বীপ (১৭) এবং ১১৩ রানে আউট হন অশ্বিন। শেষ দিকে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম