বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাওয়াশ হয়ে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক


DhakaReport24.com || 2024-09-04
বাংলাওয়াশ হয়ে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক

ঘরের মাঠে ফেভারিট হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে মাঠের পারফরম্যান্সে ছিল না ফেভারিটের ছাপ। সমর্থকদের হতাশ করে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাক অধিনায়ক শান মাসুদ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের দায় নিজের কাঁধে নেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, 'আমি আগেও বলেছিলাম হারলে, ভুল হলে দায় নেব। জাতির কাছে আমি ক্ষমা চাইছি। আগেও বলেছিলাম, এখনো বলছি। আমার লক্ষ্য হওয়া উচিত আরও কীভাবে ভাল করা যায়। যখন ভাল খেলব না স্পষ্ট করে সেটা বলব। এখন আমাদের ভালো কিছুর জন্য কাজ করতে হবে।'

জয়ের কৃতিত্ব বাংলাদেশকে দিয়ে শান মাসুদ বলেন, 'সব প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। বাংলাদেশ দুই টেস্টেই আমাদের চেয়ে বেশি ডিসিপ্লিনড ছিলো। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, আমরা কত ভুল করেছি বুঝতে হবে।'

 তিনি আরও বলেন, 'ওদের দুইজন (সাকিব-মুশফিক) ক্রিকেটার ৭০-৮০টা টেস্ট খেলেছে। মেহেদী ও লিটনও ৪০টার বেশি খেলেছে। আমাদের লাল বলের বেলায় এমন অভিজ্ঞতা দরকার। আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম