বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

শাকিল-রিজওয়ানের ব্যাটে দুইশ পেরোলো পাকিস্তান


DhakaReport24.com || 2024-08-22
শাকিল-রিজওয়ানের ব্যাটে দুইশ পেরোলো পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গতকাল মাঠে নামে পাকিস্তান। বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। অপরাজিত থাকা দুই ব্যাটার- সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দুজনের ব্যাটেই দলীয় সংগ্রহ দুইশ পেরিয়েছে দলটির।

প্রথম দিনশেষে ৫৭ রানে অপরাজিত ছিলেন শাকিল, আর ২৪ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। আজ রাওয়ালপিন্ডির রৌদ্রজ্জ্বল দিনে এ দুজন বেশ ভালোভাবেই সামলেছেন টাইগার বোলারদের। শরিফুল ইসলাম-হাসান মাহমুদদের সামলে স্কোরবোর্ডে রান তুলেছে এ জুটি।

১৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান আজ ইতোমধ্যেই পেয়েছে দুইশ রানের সংগ্রহ। নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন রিজওয়ান, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি করেছেন ৬৭ রান। আরেক ব্যাটার শাকিল এগিয়ে যাচ্ছেন শতরানের মাইলফলকের দিকে, তিনি করেছেন ৭৫ রান।

এর আগে গতকাল ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়েছিল পাকিস্তান, ১৬ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। তবে ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলে নেন শাকিল, এরপর দিনের শেষদিকে সাইম ফেরার পর রিজওয়ানের সঙ্গে জুটি গড়েন তিনি। ইতোমধ্যেই এ জুটি ১০৮ রানের সংগ্রহ পেরিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম