বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কারণে স্থগিত টাইগারদের অনুশীলন


DhakaReport24.com || 2024-08-05
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কারণে স্থগিত টাইগারদের অনুশীলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন করার কথা থাকলেও, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন।

গতকাল রোববার ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন ও অবরোধের কারণে বাংলাদেশ টেস্ট ও ‘এ’ দলের অনুশীলন হয়নি। আজ (সোমবার) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কারণেও ক্রিকেটারের অনুশীলন বন্ধ রাখা হয়েছে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের ছুটি কাটিয়ে সব বিদেশি কোচরা ঢাকায় ফিরেছেন আগেই। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আগে থেকেই ছিলেন। চট্টগ্রাম পর্বেও জাতীয় দলের সঙ্গে ছিলেন ওই দুই বিদেশি কোচ।

গত বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে এসেছিলেন ট্রেনার নিক লি’ও। আর পরদিন শুক্রবার রাতে রাজধানীতে পা রেখেছেন টাইগারদের স্পিন কোচ মোশতাক আহমেদ। এ ছাড়া গত শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান সহকারী কোচ নিক পোথাস।

এদিকে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম ব্যতিত জাতীয় দলের সব ক্রিকেটাররাই দেশে অবস্থান করছেন। এই দুই ক্রিকেটার গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য কানাডায় আছেন।

পেসার শরিফুলের এওসি (ছাড়পত্র) দেওয়া আছে আগামী ৮ আগস্ট পর্যন্ত। আর সাকিবের ১২ আগস্ট। নির্ধারিত সময় শেষ হলে তারাও দলের সঙ্গে যোগ দেবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম