রবিবার সকালে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগের দিন সবার চোখ বাংলাদেশ ও ভারতের শেষ ওয়ার্ম আপ ম্যাচের দিকে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত।
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডালাসে বৃষ্টির কারণে বাংলাদেশ খেলতে পারেনি বিশ্বকাপে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। ফলে দ্বিতীয় ম্যাচই তাই বাংলাদেশের জন্য একমাত্র, যেখানে প্রতিপক্ষ ভারত। এই ম্যাচেও বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আর ভারতীয় দলে নেই কেবল বিরাট কোহলি।
আজকের প্রস্তুতি ম্যাচের পর বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে এখানেই, আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ জুন। আর ৮ জুন ডালাসে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ একাদশ-তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ভারত একাদশ-রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্থ, সাঞ্জু স্যামসন, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম