বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি টাইগাররা


DhakaReport24.com || 2024-05-23 11:48:00
সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি টাইগাররা

আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের এমন জয়ের নায়ক, হারমিত সিং ম্যাচ শেষে বলেছিলেন, বাংলাদেশ হয়তো তাদের গুরুত্বই দেয়নি। যদিও টাইগার অধিনায়ক হারের পেছনে দায় চাপালেন পিচের উপর।

নবাগত দলের বিপক্ষে বাংলাদেশের হারের ইতিহাসটা একেবারেই নতুন নয়। এর আগে, ১৯৯৭ সালেও কেনিয়ার বিপক্ষে প্রথম দেখায় প্রেসিডেন্ট কাপে ১৫০ রানের বড় ব্যবধানে হেরেছিল আকরাম খানের দল। অতীত থেকে শিক্ষা না নেওয়ায় ২৭ বছর পর আবারও একই ব্যর্থতার ইতিহাস রচনা করলো টিম টাইগার্স। তবে দরজায় কড়া নাড়তে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফেরাটা জরুরি বাংলাদেশের। তাই প্রথম ম্যাচে লজ্জার হারের কথা ভুলে ঘুরে দাঁড়াতে চায় সাকিব-রিয়াদরা। সিরিজে টিতে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর। 

সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বৃহস্পতিবার (২৩ মে) ইউএসএ’র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম