বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত


DhakaReport24.com || 2024-05-22 17:31:15
প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আরেকটি প্রথমে নিজের নাম লেখালেন। প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সৈকত। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আগামী ১ জুন ডালাসের গ্র্যন্ড প্রেইরি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। এই ম্যাচের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। 

তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এ ছাড়া টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। প্রথম বাংলাদেশি হিসেবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন সৈকত। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। এ ছাড়া ২টি নারী বিশ্বকাপ ও ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা: ক্রিস ব্রাউন, কুমার ধর্মাসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, আল্লাহউদ্দীন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কিম আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যান্টন রুসেরি, শহীদ সৈকত, রোডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব। ম্যাচ রেফারি- ডেভিড বুন, জেফ ক্রু, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম