বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

পার্পল ক্যাপ পরেই দেশে ফিরতে চান মোস্তাফিজ!


DhakaReport24.com || 2024-05-01 15:44:30
পার্পল ক্যাপ পরেই দেশে ফিরতে চান মোস্তাফিজ!

পাঞ্জাব ম্যাচ দিয়ে শেষ হচ্ছে মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল। এবারের আসরে চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন টাইগার পেসার। এখনও যৌথভাবে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ। তার সমান ১৪ উইকেট আছে বুমরাহ ও পাঞ্জাব কিংসের পেসার হার্শাল প্যাটেলের ঝুলিতেও।

উইকেট সমান হলেও তুলনামূলক বেশি রান খরচা করার কারণে বুমরাহর কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারছেন না মোস্তাফিজ। তবে এবার টাইগার পেসারের সামনে সেই ক্যাপ কেড়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছে।

বুধবার (১ মে) নিজেদের ঘরের মাঠ এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজদের দল চেন্নাই। এই ম্যাচে মাত্র ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ ফিরে পেতে পারেন মোস্তাফিজ।

তবে এক্ষেত্রে মোস্তাফিজকে তাকিয়ে পাঞ্জাবের পেসার হার্শালের দিকেও। কারণ, তারও মোস্তাফিজের সমান উইকেট। হার্শালও যদি উইকেট পায়, তাহলে মোস্তাফিজের জন্য সমীকরণটি কঠিন হয়ে যাবে।

অর্থাৎ মোস্তাফিজকে উইকেট শিকারের দিক থেকে অবশ্যই হার্শালের চেয়ে এগিয়ে থাকতে হবে। তবেই পার্পল ক্যাপ নিজের মাথাই পরতে পারবেন টাইগার পেসার।

এই ম্যাচে মোস্তাফিজকে নিয়ে একটু বেশিই প্রত্যাশা করা যায়। কারণ, ঘরের মাঠে আগের ম্যাচেও দুটি উইকেট পেয়েছেন তিনি। আর চেন্নাইয়ের স্লো উইকেট মোস্তাফিজের জন্য দারুণ সহায়কও বটে। তবে দেখা যাক, পাঞ্জাবের বিপক্ষে কেমন করেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

ম্যাচ শেষ করেই পর দিন দেশে ফিরবেন ফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। সিরিজের শেষ দুই ম্যাচে খেলার কথা রয়েছে এই টাইগার পেসারের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম